চোখের আলো মানবিক প্রকল্প
দি নিউজ লায়নঃ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক প্রকল্প চোখের আলো কে সামনে রেখে শুক্রবার কৃষ্ণনগর পৌরসভার উদ্যোগে ও জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সহযোগিতায় পৌরসভার অন্তর্গত তিনটি স্বাস্থ্য কেন্দ্রে সম্পূর্ণ বিনামূল্যে সাধারণ মানুষজনদের চক্ষু পরীক্ষা করা হয়।
এই প্রকল্পের মাধ্যমে আগামী দিনে যে কোনো বয়সী সাধারন মানুষ সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা সহ চক্ষু বিষয়ক চিকিৎসা করাতে পারবেন বলে জানা গিয়েছে পুরসভা সূত্রে।আজকে দুটি স্বাস্থ্যকেন্দ্রে এই পরিষেবা শুরু হলো।
তবে সাধারণ গরিব মানুষদের কথা মাথায় রেখে আগামী দিনে অন্যান্য স্বাস্থ্য কেন্দ্র গুলিতেও চক্ষু পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে এই দিন জানান কৃষ্ণনগর পৌরসভার প্রশাসক অসীম কুমার সাহা।চোখের আলো প্রকল্পের মধ্য দিয়ে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করাতে পেরে স্বাভাবিকভাবেই খুশি সাধারণ কৃষ্ণনগরবাসী।

Post a Comment